বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পারদানা পুত্রা’ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​সকালে দুই নেতার একান্ত বৈঠকের পর তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ মতবিনিময় করেন।

​বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো​বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত চালুর অনুরোধ।
বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের বৈধতা প্রদান ও ওয়ার্ক পারমিট নবায়ন।মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের আম ফলমূল ও শাকসবজির প্রবেশাধিকার বৃদ্ধি।

​ আসিয়ানের (ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়।

রোহিঙ্গা সংকট সমাধান এবং জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক ফোরামে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। ​বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

এ ছাড়া, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই দলিল দুটি বিনিময় করেন।

​মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী ও উদ্যোক্তারা দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। তাদের অবদান বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়ার অর্থনীতিকেও সমৃদ্ধ করছে।

আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে দ্রুত শ্রমবাজার পুনরায় চালু ও আরও বেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছি।তারেক রহমান​তারেক রহমান আরও জানান অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণ এবং প্রয়োজন হলে আটক থাকা বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও তিনি আলোচনায় গুরুত্বের সাথে তুলে ধরেছেন।

​মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তারেক রহমানের স্পষ্ট বক্তব্য এবং অভিন্ন লক্ষ্য অর্জনের প্রতি তার অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন।

​মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ ও নিপীড়নের অভিযোগের বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন মালয়েশিয়ার শ্রমিকের প্রয়োজন রয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা।

শ্রমিকদের শোষণ, দুর্ব্যবহার এবং ব্যক্তিগত স্বার্থে তাদের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও জোর দিয়ে বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ করতে এবং পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ করতে উভয় দেশকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত থাকে এবং দুই দেশের চাহিদাও পূরণ হয়।