হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আজ ২৭ জুন বগুড়া আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃতি সন্তান বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টার ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি ও একই সংগঠনের আদমদীঘি উপজেলা শাখার সাবেক সভাপতি শ্যামল মোহন্তের ৫ম পরলোকগমন দিবস।
তিনি গত ২০২১ সালের ২৭ জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরোলোকগমন করেন।
এ উপলক্ষ্যে পরিবার থেকে তার আত্মার শান্তির কামনায় তার নিজ বাসভবন আদমদীঘির কাঞ্চনপুর গ্রামে গীতাপাঠ. কীর্তন ও ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে বলে তার ছেলে ও আদমদীঘি পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য অলক মোহন্ত জানান।