হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : ‘ভিটামিন-এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” এই স্লোগানে রোববার ২৮ জুন সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২২ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডা: ফজলে রাব্বি সাংবাদিকদের জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য আদমদীঘি উপজেলায় সান্তাহার রেলওয়ে জংশন, আদমদীঘি বাসস্ট্যান্ড ও মুরইল বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ১শ ৭২ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।প্রতিদিন কেন্দ্রে ২জন করে কর্মি নিয়োজিত থেকে কার্যক্রম পরিচালনা করবেন।
৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৬২০জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ২০০ জন শিশুকে লাল রংয়ের ভিচামিন এ ক্যাপসুল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে খাওয়ানো হবে। ৬ মাস বয়সেন নীচে, ৫৯ মাস বয়সের বেশি বয়সের শিশু এবং অসুস্থ্য কোন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবেনা।
বিডি/ নিউজ /বাংলা /২৪/ডটকম