হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাওইল বাজারের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম (৩৮) ও একই এলাকার লালচাঁন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)। গত সোমবার (২৯জুন) বিকেলে আদমদীঘির সাওইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

জানাযায়, গত মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার সাওইল এলাকা থেকে গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের নিকট থেকে ৩০ পিস ও জাহাঙ্গীর আলমের নিকট থেকে ১২ পিস সহ মোট ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, এ ঘটনায় রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরির্দক শামীমা আক্তার বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।