হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে নিয়মিত মিামলায় ও আদালতের ওয়ারেন্টমুলে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি থানার নিয়মিত মামলায় আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের মৃত জলিল খানের ছেলে মিলন খান ও আদালতের ওয়ারেন্টমুলে উপজেলার বড়আখিড়া গ্রামের নুর ইসলাম সাখিদারের ছেলে আমিনুল ইসলাম।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত দুই আসামীতে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।