হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মৎস্য খাদ্য আইন লাইনেন্স নবায়ন না করার অপরাধে তিন মৎস্য খাদ্য (ফিড) ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

 

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১২ টা থেকে দেড় টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, বগুড়ার আদমদীঘি উপজেলা সদরসহ বিভিন্ন গুরুতরপুন স্থানে ব্যাপক হারে মৎস্য খাদ্য (ফিসফিড) বেচাকেনা করে আসছে।

 

এদের অনেকের মৎস্য খাদ্য আইনে লাইসেন্স রয়েছে। আবার কোন কোন ব্যবসায়ী লাইসেন্স নবায়ন না করেই দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি আদমদীঘি বাজারে মৎস্য খাদ্য ব্যবসায়ীদের দোকানে অভিযান চালান।

 

অভিযান মৎস্য খাদ্য লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে আদমদীঘি বাজারে অবস্থিত হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটর গোলাম মোস্তফার ৫ হাজার টাকা, একই অপরাধে মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের প্রোপাইটর মাসুদ রানান ৫ হাজার টাকা ও মেসার্স সরকার ট্রেডার্স প্রোপাইটর মুজাহিদ আলী ১০ টাকা টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। এ অভিযান চলমান থাকবে বলে আদালত সুত্র বলা হয়।