কারিমুল হাসান, ধুনট, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ । খবর পেয়ে সোমবার সকালে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের যমুনা নদী থেকে এ লাশ উদ্ধার করে।

ধুনট থানার এস আই আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে  উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে  সামনে স্থানীয় জেলেরা  যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে আবর্জনার সঙ্গে আটকে থাকা ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং লাশটি পরিচয়ের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।