হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : পিতৃ বিয়োগে মনভাঙ্গা ত্বকি তাহমিদ পরিবারের শত কষ্ট উপেক্ষা করে নিজের অদম্য চেষ্টায় এবারে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে গৌরবোজ্জল সাফল্য অর্জন করেছে।

 

সে বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে।ত্বকি আদমদীঘি উপজেলা সদরের হাজী তাছের আহমেদ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহরিমা আহমেদ রিমু ও মরহুম শহিদুল ইসলামের ছেলে।

 

তার দাদু বগুড়া জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোলায়মান আলী ও নানা আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু। ত্বকির এই সফলতায় তার শিক্ষক সহপাটিসহ সকলের নিকট দোয়া কামনা করেছে। ত্বকি ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।

 

উল্লেখ্য: আদমদীঘি উপজেলায় এবারে বৃত্তি পরীক্ষার ফলাফলে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৩৩ জন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ৭২ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থীসহ মোট ১২২জন বৃত্তি পেয়েছে।