হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পাগলা কুকুড়ের কামড়ে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার (১৩ জুলাই) দুপুরে আদমদীঘির দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে।

 

কুকুরের কামড়ে আহতরা হলো, দমদমা পূর্বপাড়ার গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫), শহিদুল ইসলাম (৬৪) এবং পাশের গ্রামের অজ্ঞাত তিনজন পথচারী রয়েছে। পরে ক্ষিপ্ত স্থানীয়রা ধাওয়া করে কুকুরটিকে মেরে বিলের পানিতে ফেলে দেয়।

কুকুরের কামড়ে আহত মনির উদ্দিন বাবলু জানায়, গত সোমবার সকাল থেকে একটি কুকুর ক্ষিপ্ত হয়ে দমদমা গ্রামের বিভিন্ন লোককে তাড়া করে আসছিল। দুপুরের দিকে কুকুরটি আরো ক্ষিপ্ত রুপ ধারণ করে পথচারীসহ গ্রামের মানুষকে দেখা মাত্র তাড়া করছিল। এতে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। এক পর্যায়ে একে একে উল্লেখিত ৭জনকে কামড় দিয়ে আহত করে।

কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম জানায়, কুকুরের কামড়ে তার পায়ের অনেকটা মাংস কেটে গেছে। আহতরা স্থানয়ি ও বিভিন্ন হাসপাতালে ব্যাকসিন গ্রহন ও চিকিৎসা নিয়েছেন বলে তারা জানান। দমদমা গ্রামে প্রায় অর্ধশত বেওয়ারিশ কুকুর রয়েছে বলে গ্রামবাসি জানায়।

 

কুকুরের এমন আচরনে ক্ষিপ্ত স্থানীয়রা লাঠিসোডায় সজ্জিত হয়ে ধাওয়া করে বেওয়ারিশ ওই কুকুরটিকে মেরে ফেলে গ্রামের পাশে বিলের পানিতে ফেলে দেয়। প্রতি বছর এই সময়ে কুকুরে জলাতংক রোগ হওয়ায় ক্ষিপ্ত হয়ে মানুষ ও ছাগলকে কামড়িয়ে থাকে বলে দাবী করেন গ্রামবাসি।