হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার ৭ টি মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১৬ জুলাই) সকালে ধর্মীয় পাঁক পরিক্রমাসহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির,সান্তাহার পৌর সভার রেলওয়ে মন্দির, বশিপুর রাধাগোবিন্দ মন্দির, চাঁপাপুরের কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির, মিতইল রাধাগোবিন্দ মন্দির ও কুন্দগ্রাম তারতা গোবিন্দ মন্দিরে ঢাক, ঢোলক, বাদ্য,শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রীষ্রী জগন্নাথ,বলরাম,সুভদ্রাকে রথারোহন করানো হয়।
এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু করা হয়। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, রথের দড়ি স্পর্শে (দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথযাত্রার আয়োজন করা হয়।
রথযাত্রা উৎসব সু-শৃংখল, শান্তিপূর্ণ্য ভাবে সম্পন্ন করতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়ার নির্দ্দেশনায় নের্তৃত্বে পুলিশ বাহিনী সার্বিক সহায়তা করেন। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রী বাদল মৈত্র, উদয় সরকার, বাপ্পা দেবনাথ, নিতিশ পাল, ডাঃ বিপুল সরকার, রাকেশ সাহা, মদন সরকার, লক্ষন সরকার, প্রদীপ সরকার, রাজ কুমার সাহা, উত্তম ঘোষ, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডু, উৎপল দেবনাথসহ উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।