হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আরোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, ওসি কামরুজ্জামান প্রমুখ। সভায় জুলাই আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।