হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে সন্দেহজনক একজন ও গাঁজাসহ অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্দেহজনক ভাবে আদমদীঘির বশিপুর আদর্শ গ্রামের মানিক চৌধুরীর ছেলে আক্কাছ আলী (৭০) ও ২৫০ গ্রাম গাঁজাসহ কলসা রথবাড়ির সাইফুজ্জামানের ছেলে রেজাউন নবী (৬৬)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় এদের গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গাঁজাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলা ও সন্দেহজনক ভাবে আটক ব্যক্তিকে ১৫১ ধারামতে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।