হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে ইয়াবা ট্যাবলেটসহ আটক মো: সুজন (৩৩) নামের এক ব্যক্তিকে নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা জরিমানা করেছেন। দন্ডপ্রাপ্ত মো: সুজন সান্তাহারের নুর ইসলাম টুলুর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আবু আসলাম মন্ডল জানান, গত শনিবার (১৮ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান কালে তাকে সান্তাহার এলাকা থেকে আটক করার পর ভ্রাম্যমান আদালত উল্লেখিত ব্যক্তিকে দন্ডিত করেন।