হাফিজার রহমান, স্টাফ রিপোটার বগুড়া : বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো‘র আয়োজনে বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জুলাই) দিন ব্যাপি আমদীঘির শখের পল্লী বিনোদন কেন্দ্রে হীরাঝিল কনভেনশন সেন্টারে এ কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। বেডো‘র নির্বাহি পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে খর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেডোর কার্যনির্বাহি কমিটির সাধারণ সদস্য সায়েদা খানম।

 

বক্তব্য রাখেন, শিক্ষাবিদ লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, বেডোর পরিচালক (কার্যক্রম) আতোয়ার হোসেন, উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু রায়হান মোহাম্মদ আব্দুর হাই, সিনিয়র সহকারি পরিচালক (মানবসম্পাদ ও প্রশাসন) রওশন আবু আল ফারহান, ,মহা ব্যবস্থাপক (অডিট ও কম্পসায়েন্স) হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বোডোর ম্যানেজার (প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) সানোয়ার হোসেন প্রমুখ।

 

সম্মেলনে নতুন অর্থ বছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নে কৌশল, সচ্ছতা নিাশ্চতকরণসহ মাঠ পর্য়াায়ে কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিকেলে বিহঙ্গ শিল্পী গোষ্টি পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।