হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃংখলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার (২০জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক সাধারণ ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার। তিনি মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজের দিক নির্দেশনা প্রদান করেন।

 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার প্রমুখ।