নিজস্ব প্রতিবেদক

​একটি ছোট্ট শিশু তার বাবাকে প্রশ্ন করল বাবা মা যখন আমাকে কোলে নেয় তখন কোমর পর্যন্ত নেয়। কিন্তু তুমি যখন আমাকে নাও একদম কাঁধে তুলে নাও কেন?
​ছেলের এই সরল প্রশ্নের জবাবে বাবা মৃদু হেসে যে উত্তরটি দিলেন তা অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী। বাবা বললেন
​মা যখন তোমাকে কোলে নেয়, তখন সে এই ভেবে নেয় যে আমি পৃথিবীটাকে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, আমার সন্তানও যেন ঠিক তত দূর পর্যন্তই দেখতে পায়। মায়ের কোল হলো পরম সুরক্ষার জায়গা।
​আর বাবা যখন তোমাকে কাঁধে তুলে নেয়, তখন সে এটা ভাবে যে আমি আমার জীবনে যত দূর পর্যন্ত দেখতে পারিনি, আমার সন্তান যেন তার চেয়েও অনেক বেশি দূর দেখতে পায়। বাবার কাঁধ হলো সন্তানের এগিয়ে যাওয়ার সিঁড়ি