হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া  : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পোল)সহ রণি হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

 

গত রবিবার রাতে তাকে রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে দন্ডায়মান রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস টেনের কামড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রণি হোসেন নওগাঁ সদরের উপশেরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যায় রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমে দন্ডায়মান অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি রনি হোসেনকে ট্রেনের একটি কামড়ায় যাত্রী বেশে তাকা অবস্থায় তাকে তল্লাশি করে নিজ হেফাজতে কৌশলে রাখা ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ পিস এ্যাম্পোল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করে গত সোমবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি/ নিউজ / বাংলা২৪/ ডটকম