রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি আওতায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নে নারী শ্রমিক নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এলজিইডি এই লটারির আয়োজন করে।

​২০২৬-২০২৭ অর্থ বছরে অনুন্নয়ন বাজেটের মেরামত ও সংরক্ষণ খাতের অধীনে উপজেলার ৬টি ইউনিয়নের দরিদ্র অসহায় দুস্থ ও স্বামী পরিত্যক্তা নারীদের ত্মনির্ভরশীল করার লক্ষ্যে গ্রামীণ সড়ক প্রকল্পের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই লটারির আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে আবেদনকারী প্রার্থীদের উপস্থিতিতে প্রকাশ্যে ও স্বচ্ছতার সঙ্গে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি চেয়ারম্যান, কাশিমপুর ইউপি ও সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি।চেয়ারম্যান কাশিমপুরইউপি ওসিনিয়র সহ সভাপতি মকলেছুর রহমান বাবু। পারইল ইউনিয়ন পরিষদ।চেয়ারম্যান জাহিদুর রহমান

 সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি রাণীনগর উপজেলা  বিএনপি  সাধারণ সম্পাদক  মোশাররফ হোসেন ​উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশল অফিসের কর্মকর্তা,স্থানীয় গণমাধ্যমকর্মী এবং আবেদনকারী সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

​উপজেলা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন  জানান, ইউনিয়ন পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যোগ্য নারী প্রার্থীদের আবেদনে উদ্বুদ্ধ করা হয়েছিল। বৈধ আবেদনের সংখ্যা নির্ধারিত পদের চেয়ে বেশি হওয়ায় শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে লটারির মাধ্যম অবলম্বন করা হয়।