হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া:  বগুড়ার আদমদীঘি উপজেলাবাসির দীর্ঘ দিনের কাংখিত দাবী পূর্ব ঢাকারোড হতে সান্তাহার পৌরসভার পূর্বাশা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক প্রশস্তকরনের অবশেষে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের প্রচেষ্টায় তার অনুমোদন ও ১৭ কোটি ৩৬ লাখ ৮২০ টাকা বরাদ্দ হয়েছে।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রানালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখার ২৯ জুলাই/২৬ তারিখে উপ সচিব ড,মু, ইকরামুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই বরাদ্দ দেয়া হয়।

 

প্রাপ্ত পত্র মোতাবেক জানাযায়, দেশের বিভিন্ন জেলায় মহা ও আঞ্চলিক সড়ক নির্মান ও প্রশস্তকরণ কাজের জন্য উল্লেখিত মন্ত্রানালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে ২০ জেলায় বিভিন্ন সড়ক প্রশস্তকরণ, মজবুতিকরণ ও সার্ফেসিংসহআনুষাঙ্গিক নির্মান কাজ করার জন্য ২০২৬-২০২৭ অর্থ বছরে সড়ত জোনের আওতায় বিভিন্ন জেলায় ১৬৮টি সড়ক সংস্কার কাজ ও পিএমপি (মেজর সড়ক) –এর অন্তভুক্তকরণের প্রস্তাব অনুমোদন করা হয়।

 

এরমধ্যে আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড হতে সান্তাহার পৌরসভার পূর্বাশা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক ২৪ ফুট প্রশস্তকরণ কাজটি রয়েছে ৯ নম্বর তালিকায় যা আগামী ১৩ আগষ্ট ২০২৬ সালের মধ্যে দনপত্র আহবান তাগিদ হয়েছে।

 

আদমদীঘির বাসিন্দা রেজাউল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান, জহুরুল ইসলাম টুলু জানায়, এক সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে অনেক মানুষ প্রান হারিয়েছে আবার অনেকে পঙ্গুত্ববরণ করেছে। সড়কটি প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন হলে জনসাধারণের নিরাপত্তা ও চলাচলে সুবিধা হবে।

 

বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, এলাকার জনসাধারণের সুবিধা বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কাজের অনুমোদর ও অর্থ বরাদ্দ মিলেছে। আগামীতে এ আসনের গ্রামীণ সকল কাঁচা সড়ক পাকাকরণ কাজ করা হবে ইনশাআল্লাহ।

 

বিডি/নিউজ/বাংলা ২৪/ডটকম