হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘির সান্তাহার-রানীনগর বাইপস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫২) নামের একজন নিহত ও তার ভাতিজা শিশু আব্দুর রহমান (৯) ও দুই মোটরসাইকেল আরোহিসহ ৩জন আহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার পানলা (কেল্লাপাড়ার) মৃত আবু তালেবের ছেলে।

 

গত শুক্রবার (৩১ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর পাইপাস সড়কের পানলা ব্রিজেন নিকট এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শি ও পারিবারিক সুত্রে জানাযায়, গত শুক্রবার বিকেলে পানলা গ্রামের শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমানকে নিয়ে সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিল।

 

বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক দ্রæত মোটরসাইকেল চালিয়ে রানীনগরের দিকে যাবার সময় ছাগলের সাথে ধাক্কা লেগে পাশে থাকা শহিদুল ইসলাম ও তার ভাতিজাকে চাপা দিয়ে রাস্তায় পড়ে ছিটকে যায়। এতে শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহি গুরুত্বর আহত হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যায়। অপর আহতরা চিকিৎসাধিন রয়েছে। মোটরসাইকেল আরোহিদের নাম পাওয়া যায়নি।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁ ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

 

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম