হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে অপহৃত এক স্কুল ছাত্রী (১৭) একদিন পর উদ্ধার ও মুল অপহরণকারি সাদিকুল ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিতলাই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

 

গত সোমবার (৩আগষ্ট) রাত ১২ টায় শিতলাই গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধারও অপহরণকারিকে গ্রেফতার করা হয়। পরিদিন মঙ্গলবার (৪ আগষ্ট) রাতে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার ও আদালতে জবানবন্দী গ্রহনের জন্য এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে তদন্তকারি উপ পরিদর্শক আব্দুর রহমান জানান।

মামলা ও পুলিশ সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শিহাড়ী গ্রামের চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়া ওই ছাত্রীকে শিতলাই গ্রামের সাদিকুল ইসলাম নামের কিশোর বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো।

 

ঘটনাটি ছাত্রী তার বাবাকে জানালে তিনি গ্রেফতারকৃত সাদিকুল ইসলামের অভিভাবকদের বিষয়টি অবগত করে কোন সুরাহা হয়নি। গত রবিবার (২ আগষ্ট) বেলা ১০টায় ওই ছাত্রী শিহাড়ী বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়ে যাবার পথে শিহাড়ী উত্তরপাড়া থেকে আসামী সাদিকুল ইসলম ও তার সহযোগিতা একটি ছাত্রীকে জোড়পুর্বক সিএনজিতে উঠিয়ে নিয়ে অপহাণ করে নিয়ে যায়।

 

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদি হয়ে গত সোমবার রাতে সাদিকুল ইসলামের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অপহৃত ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারিকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম