রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ৫ জনকে আসামি করে অপহৃত ছাত্রীর মা বাদী হয়ে রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়গাছা ইউনিয়নের শলিয়া গ্রামে।স্থানীয় ও ডায়েরি সূত্রে জানা যায়, শলিয়া গ্রামের সেজদুল প্রামানিকের মেয়ে এবং দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটাহাঁটি করছিল।

এ সময় একই গ্রামের সালাম মোল্লার ছেলে সাকিবুল (২০)-সহ ৪-৫ জন যুবক মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানান অপহৃতের মা পূর্ণিমা বেগম। পরবর্তীতে শনিবার বিকেলে এ বিষয়ে তিনি বাদী হয়ে থানায় জিডি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, স্কুলছাত্রী অপহরণের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি / নিউজ / বাংলা ২৪/ ডটকম