হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে নিজ বাড়ি থেকে গোপনে বিক্রি করার সময় পুলিশ ১শ পিস ট্যাপেন্টাডলসহ শ্রী পলাশ কুমার সরকার ওরফে গোপাল (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার শ্রী বীজেন্দ্রনাথ সরকার ওরফে দিপুর ছেলে।।
গতকাল শনিবার (৮ আগষ্ট) বেলা ১০ টায় আদমদীঘি থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেন। আদমদীঘি থানা পুরিশ জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার শ্রী পলাশ কুমার সরকার ওরফে গোপাল দীর্ঘ দিন যাবত এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
গত শনিবার গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে তার হেফাজত থেকে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।