রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার পরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’-র প্রতিষ্ঠাতা সভাপতি, প্রখ্যাত নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথিবৃন্দ মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান ও কর্মসূচির বিবরণ দিনব্যাপী কর্মসূচির শুরুতে বাদ জোহর মরহুমের সূত্রাপুরস্থ নিজ বাসভবনে দোয়া খায়ের এবং স্থানীয় এতিমখানায় এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত শোকসভার শুরুতে বাংলাদেশের প্রয়াত সকল নৃত্য গুরু ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফিরোজ কবির এবং হাম ও নাত পরিবেশন করেন তাসলিম ত্রয়ী। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান সুরুজ।
স্মৃতিচারণ পর্বে বক্তারা বলেন, নৃত্য গুরু আব্দুস সামাদ পলাশ কেবল এই অঞ্চলের ছেলেমেয়েদের নৃত্যশিক্ষায় শিক্ষিতই করেননি, বরং আমৃত্যু তাদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে গেছেন। তাঁর হাতে গড়া বহু শিক্ষার্থী আজ সমাজে প্রতিষ্ঠিত। বাংলার লোকনৃত্যকে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং তাঁর সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে তিনি নৃত্যশিল্পের ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জর্জেট বুলবুল ব্যাপারী (সভাপতি, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, বগুড়া জেলা শাখা) খলিলুর রহমান চৌধুরী (বিশিষ্ট নাট্যজন) মো: লিটন শেখ (সংগীত শিল্পী) মাহাবুব হাসান সোহাগ (সাধারণ সম্পাদক) উজ্জল হোসেন ও শামিল রহমান (নৃত্যশিল্পী)
সুমনা ইয়াসমিন সোমা, মার্জিয়া সুলতানা মেঘা, অদ্বিতীয়া দাস ও আয়েশা ফাইরুজ প্রমুখ। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খন্দকার আবহাওয়া মসজিদের খতিব মাওলানা আল রাজি রাজু।