অনলাইন সংরক্ষণঃ

​চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের (SMS) মাধ্যমে প্রার্থীরা ফল জানতে পারবেন।

 

 

​শনিবার (৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

​অনলাইনে যেভাবে ফল পাবেন শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখতে পারবেন।

 

​পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন।এসএমএসের (SMS) মাধ্যমে ফল পাওয়ার উপায়৷ যেকোনো প্রিপেইড বা পোস্টপেইড মোবাইল সিম থেকে মেসেজ পাঠিয়ে সহজেই ফল জানা যাবে। প্রতি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা (সকল করসহ) চার্জ প্রযোজ্য হবে।

 

​SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস>পাসের বছর (YEAR) লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।সাধারণ বোর্ড (যেমন ঢাকা): SSC DHA 123456 2026 ​মাদরাসা বোর্ড (দাখিল): SSC MAD 123456 2026 ​কারিগরি বোর্ড: SSC TEC 123456 2026

 

​এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে অংশগ্রহণ করেছে:​সাধারণ ৯টি বোর্ড: ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন মাদরাসা বোর্ড (দাখিল): ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন কারিগরি বোর্ড (ভোকেশনাল): ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন

 

 

বিডি / নিউজ / বাংলা ২৪/ ডটকম