আব্দুর রউফ রিপন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার মোট ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন শিক্ষার্থী। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।শতভাগ ফেইলের মধ্যে রয়েছে মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,জেলার বদলগাছী উপজেলার ৩টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি। শতভাগ ফেইল করা সেই প্রতিষ্ঠানগুলো হলো গোবরচাপা হাট আকতার হামিদ সিদ্দিকী দাখিল মাদরাসা।এই মাদরাসা থেকে ০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সে পাশ করেনি।এউপজেলার শতভাগ ফেইলের তালিকায় রয়েছে জোলাপাড়া ইসলামীয়া দাখিল মাদরাসা। এ প্রতিষ্ঠান থেকে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন কিন্তু একজনও পরীক্ষার্থী পাস করেনি।এছাড়াও উপজেলার খাদাইল দাখিল মাদরাসা থেকে কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
জেলার পত্নীতলা উপজেলার চকনোদবাটি ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ১৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করেনি।সাপাহার উপজেলার ভাবুক নইমুদ্দিন দাখিল মাদরাসা থেকে ১৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করেনি।জেলার মান্দা উপজেলার চকদেবীরাম-চকভোলাই আলিম মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেয় ১৫জন শিক্ষার্থী। তাদের মধ্যে কেউ পাশ করেনি।এছাড়াও এই উপজেলার কুসুম্বা শাহী দাখিল মাদ্রাসা থেকে ৯ জন, রামনগর দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন, চকরঘুনাথ দাখিল মাদ্রাসা থেকে ১৩ জন এবং এলেঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ৬ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিলেও কেউই পাশ করেনি।
জেলার পোরশা উপজেলার বড়গুন্দইল দাখিল মাদরাসা থেকে ১৬জন,গাঙ্গুরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ১৩জন, অনন্তপুর দাখিল মাদরাসা থেকে ০৯জন ও কালিনগর সরাইগাছী মহিলা দাখিল মাদরাসা থেকে ০৬জন পরীক্ষার্থী পরীক্ষা দিলেও একজন পরীক্ষার্থীও পরীক্ষায় পাস করেননি।
নিয়ামতপুর উপজেলার বরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৫জন, পৈলানপুর উচ্চ বিদ্যালয় থেকে ০৯জন, নিমদিঘী কারিগরি স্কুল ও কলেজ থেকে ০৭জন এবং বরিয়া দাখিল মাদ্রাসা থেকে ১৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তাদের কেউই পাস করতে পারেনি এবং আত্রাই উপজেলা সুদরানা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪জন এবং আটগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ০১জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।কিন্তু তাদের কেউই পাশ করেননি।