রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদর থানাধীন কৌচড় বাজার কাহালু রোড এলাকার ‘সবুজ বাংলা এগ্রো ইন্ডাষ্ট্রিজ’ নামক একটি সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দিবাগত রাতে (আনুমানিক রাত আড়াইটার দিকে) এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল কারখানার ভেতরে ঢুকে তিন কর্মচারীকে বেঁধে রেখে ট্রান্সফরমারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, নগদ টাকা এবং মোবাইল ফোনসহ প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আব্দুল বাতেন (৫০), পিতা-মৃত জামিল উদ্দিন খান, বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডায়েরি ও অভিযোগ সূত্রে জানা যায়: ​লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য: ​১০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রাংশ: ৩,৫০,০০০ টাকা। ​এলটি সত্তর আরএম বিদ্যুতের তার: ৬০,০০০ টাকা। ​নগদ টাকা: ২০,০০০ টাকা।

অন্যান্য মালামাল: দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন, দুটি টর্চলাইট, জামাকাপড়, চশমা, মোবাইল চার্জার এবং ৩টি তালা-চাবি। ​তামার খোলা তার (নম্বর-৬, ২৬ কেজি): ৩৬,০০০ টাকা। ​সর্বমোট লুণ্ঠিত মালামাল: প্রায় ৪,৬৬,০০০ (চার লক্ষ ছেষট্টি হাজার) টাকার অধিক।

​অভিযোগ সূত্রে প্রকাশ, সংঘবদ্ধ অজ্ঞাতনামা ডাকাত দল গভীর রাতে কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা কারখানার ভেতরে থাকা তিনজন কর্মচারীকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। পরবর্তীতে কারখানার ভেতরে থাকা মূল্যবান ট্রান্সফরমারের যন্ত্রাংশ, তামার তার এবং নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম ট্রাকে বা অন্য কোনো যানবাহনে করে নিয়ে পালিয়ে যায়।

​পরবর্তীতে সকালে আশপাশের লোকজন ঘটনাটি দেখতে পায় এবং বিষয়টি জানাজানি হয়। কারখানার কতৃপক্ষ ও কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অজ্ঞাতনামা আসামিদের সন্ধান না পেয়ে পরবর্তীতে আত্মীয়স্বজনের সাথে আলোচনা করে থানায় এসে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ডাকাত দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম