হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আদমদীঘিরসান্তাহার পৌরসভা এলাকা থেকে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ ও দুই মাছাচাষীর ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

 

গত শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে সান্তাহার ইয়ার্ড কলোনী গো-পৌঁওতা এলাকায় তিনটি রেলওয়ে লিজকৃত মাছচাষ পুকুর থেকে প্রায় তিন মন পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই মাছ চাষীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত মাছ চাষীরা হলেন- সান্দিড়া গ্রামের দেলোয়ার হোসেন এবং একই গ্রামের ইউসুফ আলী। এসময় আদমদীঘি উপজেলা সিনিযন মৎস্য অফিসার নাহিদ হোসেন উপস্থিত ছিলেল।

 

আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন বলেন, সান্তাহার রেলওয়ে কৃর্তপক্ষের নিকট থেকে দেলোয়ার ও ইউসুফ নামের দুই ব্যক্তি পুকুর লিজ নিয়ে মাছচাষ করে আসছিলেন। তারা লিজকৃত তিনটি পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির ভ্রাম্যমান আদালত ওই পুকুরে অভিযান চালিয়ে সেই পুকুরে জাল নামিয়ে প্রায় তিন মন পিরানহা মাছ ধরা পড়ে। পরে মাছ গুলো জব্দ করা হয়।

 

এসময় মাছচাষী দেলোয়ারের ৩০ হাজার ও ইউসুফের ১৫ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম বলেন, রাক্ষুসে পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহব্বান জানানো হয়েছে।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম