রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে২১ও২২ আগস্ট দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজনের প্রথম দিন ২১ আগস্ট সকাল থেকেই সামাজিক,পরিবেশবান্ধব ও ক্রীড়া কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।সকালে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
এরপর সকাল ১০:৩০ মিনিটে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং সকাল ১১টায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ করা হয়।পরবর্তীতে সকাল ১১:৩০ মিনিটে এক মনোরম ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রথম দিনের নানা আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে ভিন্ন মাত্রা যোগ হবে ।
রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ এছাহক আলী সাভপতি রাণীনগর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোসারব হোসেন,সাধারণ সম্পাদক,রাণীনগর উপজেলা বিএনপি, মেজবাউল হক লিটন, সাংগঠনিক সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি মকলেছুর রহমান বাবু,সিনিয়র সহ-সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি, নয়ন খান লুলু,যুগ্ম সাধারণ সম্পাদক, রাণীনগর উপজেলা বিএনপি,মোজাক্কির হোসেন,ভারপ্রাপ্ত আহ্বায়ক,উপজেলা যুবদল আশিক মাহমুদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক,উপজেলা স্বেচ্ছাসেবক দল,মাছুদ রানা, মিঠুন ও মিঠু, যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল জাহিদ হাসান শিমুল, আহ্বায়ক,উপজেলা ছাত্রদলএছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল,যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।