হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ আটক তিন মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালত জেল-জরিমমানা দিয়েছেন। গত শনিবার (২২ আগষ্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার আশরাফুল ইসলাম তাদের ১৫ দিনের করে বিনাম্রম কারাদন্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদরের চন্ডিপুর গ্রামের তছলিম হোসেনের ছেলে মিজানুর রহমান, অছির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম বাবু ও জয়পুরহাট সদরের তেঘর ডিসা এলাকার নুর আমিন ভুট্টুর ছেলে নুরনবী।

 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, গত শনিবার নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খ অঞ্চলের সদস্যরা আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাইমদ সহ উল্লেখিত তিনজন মাদক কারবারিকে আটক করার পর ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম তাদের ওই পরিমান সাজা ও অর্থদন্ড করেন। এছাড়া জব্দকরা মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম