হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এলাকার গরীব অসহায় ও দু:স্থ্য রোগিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। গত রবিবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা চত্বরে এই চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

 

উল্লেখ্য : বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক দু:স্থ, অসহায়, অসুস্থ্য, প্রতিবন্দী ও গৃহহীন ব্যক্তিদের নিকট বিতরণের জন্য সংসদ সদসস্যের বিশেষ অনুদান প্রাপ্তি বরাদ্দ থেকে ৫০জন অসহায় ও ও দু:স্থ্য রোগিদের জনপ্রতি ১০ হাজার টাকার চেক প্রদান করেন আব্দুল মহিত তালুকদার এমপি।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম