শোক সংবাদ
হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড়আখিড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন (৭৫) দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ্য থাকার পর গত রবিবার (২৩ আগষ্ট) সকাল ৮টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ ছেলে ও ৩ মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
ওইদিন বিকেল সাড়ে ৩টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারে সম্মানীত করার পর বাদ জোহর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।