হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক শ্রমিক নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে হতাশায় ভুগছেন। রাকিবুল ইসলাম আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আফাজুল প্রামানিকের ছেলে। এ ঘটনায় রাকিবুলের বাবা আদমদীঘি থানায় একটি হারানো সাধারন ডায়েরি করেছেন।

 

পরিবার সূত্রে জানাযায়, রাকিবুল ইসলামের সাথে তার স্ত্রীর মধ্যে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলোহ চলছিল। স্বামী-স্ত্রী কলোহের এক পর্যায়ে প্রায় ১ মাস আগে রাকিবুল ইসলামের স্ত্রী স্বামী উপর অভিমান করে দেড় বছরের শিশু পুত্র সৈকত কে সাথে নিয়ে বাবার বাড়ী রানীনগর উপজেলা ঢেকড়া গ্রামে চলে যায়। এমন অবস্থায় স্ত্রী বাড়ীতে না থাকায় রাকিবুলের মানসিক অবস্থা ভাল ছিল না।

 

রাকিবুল ইসলাম আদমদীঘি বাজারে একটি মুরগীর দোকানে শ্রমিক হিসেবে কাজ করতো। গত ২০ আগষ্ঠ দুপুরে ওই মুরগীর দোকান থেকে বাড়ীতে খাবার আসার পর বাড়ীর বাহিরে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। এরপর সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও অদ্যবদি তার সন্ধান মিলেনি। ফলে তার স্বজনরা দু:চিন্তাই দিনাতিপাত করছেন। রাকিবুলের বাবা বিষয়টি নিশ্চিত করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম