হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল (বিএনপি)‘র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার (১ সেপ্টেম্বর) সকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে আদমদীঘি উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে সম্মœান প্রদর্শন করার পর বৃক্ষ রোপন, মাছ অবমুক্ত করন ও বিতরণ করেন । দুপুরে দোয়া মাহফিল ও বিকেলে র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদারের সভাপতিত্বে ও আবু মোতালেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ই্উনুছ আলী দুলাল প্রমুখ।