​রানীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চার্জারভ্যান ও ২৮ বোতল বাংলা মদসহ এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে।

​আটককৃত যুবকের নাম সোহাগ।তিনি নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে।পরে থানায় খবর দিয়ে আটককৃত সোহাগকে চার্জারভ্যানসহ পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে সোহাগএকটি চার্জারভ্যান ও একটি বাজারের ব্যাগ নিয়ে কুবরাতলী বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। চালচলন সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করতে যান।

এ সময় তিনি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে বাজারের উপস্থিত জনতা তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে।পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮ বোতল দেশি বাংলা মদ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করেন।

উদ্ধারকৃত এই মদ নওগাঁ থেকে আনা হয়েছে এবং এগুলো কুবরাতলী বাজারের মোঃ হারুন কসাই পিতা মৃত আজিমুদ্দিন ও ছাগল ব্যবসায়ী মোঃ কাইয়ুমের পিতা মৃত আইজুল। তিনি তাদের জন্য এসব মদ বহন করছিলেন এবং আগেও তাদের সঙ্গে এ ধরনের কাজ করেছেন বলে জানান।

তবে অভিযুক্ত হারুন ও কাইয়ুম এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ  মোঃ জাকারিয়া মন্ডল জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

​তিনি আরও বলেন,মাদক বিক্রি বা সেবনরত অবস্থায় কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান। আইন-শৃঙ্খলা বাহিনী জনগণের সুরক্ষায় ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে।