হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বচনের তফসিল ঘোষনা না করা হলেও বগুড়ার আদমদীঘি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যরা ব্যাপক হারে প্রচারণা শুরু করা হয়েছে। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য একাধিক প্রার্থীর প্রচারণা নেমেছেন।

 

বিশেষ করে বর্তমানে সরকারে থাকা বিএনপির প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক সম্ভাব্য প্রার্থী নিজেদের জানান দিতে গ্রামে গ্রামে ও গুরুত্বপুর্ন স্থানে নিজেদের ছবি সম্বলীত রঙ্গিন পোষ্টার ও লিফলেট বিতরণ এবং দোয়া চেয়ে গনসংযোগ শুরু করেন। এবার রাজনৈতিক প্রতিকে নির্বাচন না হওয়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদের প্রার্থীরা নিজেদের জনপ্রিয়তা যাচাই করছেন।

 

তবে জামায়াতে ইসলামী থেকে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে এখনও কোন প্রার্থীর নাম ঘোষনা করেননি। এছাড়া অন্যান্য দল সমর্থিত অনেকের প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ প্রত্যন্ত এলাকায়।

আরও পড়ুন 

শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

 

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য বিএনপির প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে এবং প্রচারনায় নেমেছেন তারা হলেন, উপজেলা বিএনপির নির্বাহি কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দীন সরকার।

 

দেশের পরিস্থিতি স্বাভাবিক বা অনুুকুলে থাকলে সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম মাস্টার, আনজু হোসেন প্রার্থী হতে পারেন বলে তারা জানান। তবে জামায়াতে ইসলামীর পক্ষে কোন প্রার্থীর নাম এখনও পাওয়া যায়নি। এদিকে চাঁপাপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা নিজেদের সমর্থন চাইতে উচ্চ পর্যায়ে নেতাদের স্বরণাপন্ন হচ্ছেন বলে দলীয় একাধিক সুত্রে জানাযায়।

 

অপরদিকে নিজেদের পক্ষে আগাম ভোটারদের নিকট ভোট প্রার্থনা করছেন তারা। আবার অনেক সম্ভাব্য প্রার্থীরা চা দোকান ও গুরুত্বপুর্ন স্থানে আড্ডায় বসে তাদের গুনাগুন সম্পর্কে জানান দিতেও ভুল করছেন না। তবে বিএনপি দলীয় ভাবে চেয়ারম্যান পদে প্রতিন্দন্দিতা করার জন্য বিএনপি দলীয় ভাবে কারো নাম ঘোষনা করেননি।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম