হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : দেশ ব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার অভিযানের অংশ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভ্যার্চুয়াল ভাবে উদ্বোধন অনুষ্ঠান করার পর গত শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১০ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় মেশিনের মাধ্যমে স্প্রে করে ডেঙ্গু প্রতিরোধে ঔষধ প্রয়োগ ও সেচ্ছাসেবী সংগঠন ঝাড়– দিয়ে পরিচ্ছন্নতা কর্মসুচী উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন. আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

আরও পড়ুন 

দুপচাঁচিয়ার তালোড়ায় উচ্চারণ ও কবিতা আবৃত্তির কর্মশালা অনুষ্ঠিত

এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, গোলাম মোস্তফা, নাজিম উদ্দীন, মোসলেম উদ্দিন প্রমুখ।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম