হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার আদমদীঘির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লঅবণভুমি উপকেন্দ্র সান্তাহারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন 

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

 

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটরের মহাপরিচালক ড. মো: লতিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটরের (গবেষণা ও পরিকল্পনা) ড. মো: আমিরুল ইসলাম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: হারুনর রশিদ, সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম।

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্লাবণভুমি পরিদর্শন ও এই প্রকল্পকে আরো প্রসারিত করে উপ-কেন্দ্রটিকে পুরো প্লাবণভুমি কেন্দ্র ও মৎস্য পরীক্ষাগারে পরিণত করার আশ্বাস দেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম