হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি, মাদকসহ বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেফতার করেছে। এসময় ৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন 

বালুয়া ইউনিয়ন নির্বাচনে ১১ দফা অঙ্গীকার নিয়ে জনির গণসংযোগ

আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স রাত্রিকালিন নিয়মিত রণপাহারা কালে চুরি মামলায় আদমদীঘি উপজেলার থলপাড়া গ্রামের সুলতান সরদারের ছেলে রবিণ সরদার (২০), বাগবাড়ি গ্রামের আবুল উদ্দিন সকারের ছেলে সজিব সরকার (২১) ও অন্তাহার গ্রামের ফিরোজ প্রামানিকের ছেলে চঞ্চল হোসেন (২৮) কে, ৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আদমদীঘির মুরইল বাজারের আজিজুল হকের ছেলে শাকিল হোসেন (২৫) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া মুক্তাগাছা গ্রামের শামীম হোসেনের ছেলে মোহাম্মাদ জাহিদ (২৪) কে এবং সন্ধেহজনক ভাবে অন্তাহার গ্রামের ইমামুল হকের ছেলে রানা হোসেন (৩২) ও সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনী এলাকার শাহিন হোসেনের ছেলে আরিফ হোসেন (৩২) কে গ্রেফতার রা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম