হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বাংলাদেশ দলিল লেখক সমিতির ৭ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী মোতাবেক আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) বগুড়া জেলা সমাবেশ সফল করতে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক সমিতির এক প্রস্তুতিকুলক সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা দাবী বাস্তবায়ন কমিটির সাংগঠনিক সম্পাদক ও আদমদীঘি দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন।
সমিতির সহ সেক্রেটারী আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এটি এম কামরুল ইসলাম, কোষাধক্ষ আব্দুস সালাম, দলিল লেখক বজলুর রহমান (হিরো), আতোয়ার রহমান, বাবলু মিয়া, হাসানুর রহমান, রনজিৎ পাল, তোফাজ্জল হোসেন, মামুন প্রমুখ। সভায় বক্তারা দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানি ভাতা ৫ হাজার টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে না পারা, দলিল রেজিস্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারি, দলিল লেখা, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না, দলিল লেখক কাউন্সিল গঠন করতে হবে। এই সাত দফা দাবী না মানা পর্যন্ত দলিল লেখকরা দাবী আদায়ের কর্মসূচী চালিয়ে যাবেন বলেন ঘোষনা দেয়।