এস এম সাইফুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশনের মধ্য দিয়ে নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মাওলানা হাসিবুল হাসান হাবিব সভাপতি এবং হাফেজ মাওলানা মোঃ বাইজিদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত এই কমিটি ২৫ সদস্য বিশিষ্ট।

 

​শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মার্কাজুল মাদ্রাসা প্রাঙ্গণে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।​মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম।

 

​সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, প্রভাষক শহিদুল আলম,সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন সহ-সম্পাদক শাকেরুল ইসলাম বাচ্চু, হাফেজ ইবরাহীম খলিল,রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ ও ফরিদুল ইসলাম।

 

​বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি ইসলামী আদর্শ প্রচার এবং মাঠপর্যায়ে দলীয় শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম