রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত।বাংলাদেশ সরকার গৃহীত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি।কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তার দুপাশের ড্রেন,বসতবাড়ির চারপাশ এবং রাণীনগর বালিকা বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন স্থানের নোংরা আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। একই সাথে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
​উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন,উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।​স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ।​ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।
বিডি নিউজ বাংলা২৪ ডটকম