হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বৈদ্যুতিক সেচ পাম্প মেরামতের সময় হবিল উদ্দিন (৩২) নামের এক বিদ্যুত মিস্ত্রী বৈদ্যুতিক পানি সেচ পাম্প মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার হলুদঘর গ্রামের কায়েম উদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার দুপুর ২ টায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদমদীঘির হলুদঘর গ্রামের হবিল উদ্দিন গ্রামে বৈদ্যুতিক মিস্ত্রীর কাজ করতো। ধনতলা গ্রামের জনৈক মোয়াজ্জেম হোসেনের বৈদ্যুতিক মোটর সেচ পাম্প বিকল হয়। সেই সেচ পাম্প মেরামতের জন মিস্ত্রী হবিল উদ্দিন তার বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন 

আদমদীঘিতে লটারীর মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার নিয়োগ

গত বৃহস্পতিবার দুপুরে বিকল বৈদ্যুতিক পানি সেচ পাম্প (মোটর) মেরামতের এক পর্যায়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরিক্ষা করার সময় সে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। বেলা ২ টায় আহত হবিল উদ্দিনকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম