হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মন্দির কমিটি নের্তৃবৃন্দের সাথে এক প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) বিকেলে সান্তাহার রথবাড়ি রাধামাধব মন্দির প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাডঃ রবীন্দ্র নাথ সাহা, বাদল মৈত্র, ডাঃ বিপুল সরকার, উদয় সরকার, ডাঃ ননী গোপাল বর্মন, কীর্তনিয়া শ্যামল পাল, প্রদীপ সরকার, নিতিশ পাল, মদন মোহন সরকার, রাজ কুমার সাহা মিন্টু, নিপেন সরকার, ভুষন সরকার, দীপিল গুপ্ত, উৎপল ঘোষ, হারান সরকারসহ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি,সম্পাদকবৃন্দ।
আরও পড়ুন
আদমদীঘিতে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু
সভায় অত্র উপজেলার ৬৯ টি মন্ডবে শারদীয় দুর্গাপুজা নিরাপত্তার সহিত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সকল মন্দির কমিটির নের্তৃবৃন্দদের সর্তকতা ও দায়িত্বশীল হতে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে নির্দ্দেশনা দেয়া হয়। পরে সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের আগের কমিটি বিলপ্তি করে দীলিপ কুমার গুপ্তকে সভাপতি ও রাজ কুমার সাহা মিন্টু কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয়।