অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের ২৭৬তম পাক্ষিক সাহিত্য আসর ও ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা এবং কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০:৩০ মিনিটে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

 

অনুষ্ঠানে সংগঠনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং কবিতা পাঠ নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন, যুগ্ম সম্পাদক দিনেশ চন্দ্র শীল, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, এবং সদস্য মো. মহায়মিনুন, লাভলি খন্দকার ও মোঃ সামিম হোসেনসহ অন্যান্য কবি ও সাহিত্যপ্রেমী ব্যক্তিবর্গ। আলোচনা শেষে কবিরা তাদের নিজস্ব রচনা থেকে কবিতা পাঠ করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম