হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১০ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক আইনশৃঙ্খলা ও সমম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার নাদিহ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জামায়তে নায়েবে আমির ডা: ইউনুছ আলী, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, থানার ওসি কামরুজ্জামান মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার প্রমুখ। সভায় মাদক নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা গ্রহন-সহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম