অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়ায় (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার বিশিষ্ট শিক্ষাবিদ প্রবীণ শিক্ষক ভবেশ চন্দ্র রায় আর নেই। ৩০ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে তিনটায় তিনি তাঁর মেয়ে-জামাইয়ের বাড়ি শাজাদপুরে অসুস্থজণিত কারণে পরলোকগমন করেছেন। তিনি দেবখন্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও তালোড়া পৌরসভার গয়াবান্দা মহল্লার স্বর্গীয় হরেন্দ্র নাথ রায় এর ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী,এক ছেলে, দুই মেয়ে,নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাতে গয়াবান্দা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে প্রতিবেশিদের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁর আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছোটন চক্রবর্তী,সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাস, সার্বজনীন সনাতনী সংঘ তালোড়ার সভাপতি সুভাস প্রসাদ কানু,সাধারণ সম্পাদক সুব্রত চন্দ্র ঘোষ প্রমুখ।