হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল নির্বাচনী উঠান বৈঠক করেছেন। গত বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এই উঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাপুর ইউনিয়নের ওয়ার্ড় বিএনপির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের সােবক চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, প্রভাষক এনামুল হক, লুৎফর রহমান, উপজেলা মানবঅধিকার বিষয়ক সম্পাদক শাজাহান আলী, ইউনিয়ন সদস্য সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা মুনছুর আলী, মাজেদুল হক, আজিজার রহমান, রেজাউল ইসলাম, আব্দুল বারি, জয়নাল, এরশাদ আলী, কৃষকদল নেতা আরিফুল ইসলাম, যুবদল নেতা শাহিনুর ইসলাম, রহিদুল ইসলাম, ফারুক হোসেন মামুন, নিরঝর প্রমুখ।

বৈঠকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী দুলাল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের সংষ্কার ও উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম