হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব জামায়াত আদমদীঘি সদর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে শ্রমিক ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৩ অক্টোবর) বিকেলে আদমদীঘি বাবা আদম (রহ:) কমপ্লেক্সে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য নূর মোহাম্মাদ আবু তাহের।
আদমদীঘি সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারী মাওলানা গোলাম রব্বানী, সহ-সেক্রেটারী আব্দুল জোব্বার, গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, সেক্রেটারী রশিদুল ইসলাম রিপন, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন, রিয়াদ হোসেন প্রমুখ।