হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার অদমদীঘি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (৫অক্টোবর) বিকেলে আদমদীঘি আই.পি.জে উচ্চবিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন নেয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সান্তাহার ইউনিয়ন পরিষদ একাদশ।

 

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মহিত তালুকদার। এই টুর্নামেন্ট অনুষ্ঠান আয়োজনের সহযোগিতা করেন, ক্রীড়া সংস্থার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিনুর রহমান ও রেজাউল ইসলাম বাপ্পি এবং সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মতিন।

 

খেলায় সান্তাহার ইউনিয়ন পরিষদ একাদশ দলকে-২-০ গোলে হারিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ দল জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন, রেজাউল করিম স্বপন তাকে সহযোগিতা করেন, শাহিন আলম ও রাকিবুল হাসান। আজ মঙ্গলবার (৬অক্টোবর) আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ একাদশ বনান কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম